শীতলকুচিকাণ্ডে বেশ কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি কোচবিহারের প্রাক্তন পুলিস সুপারের
দি নিউজ লায়ন; মঙ্গলবার শীতলকুচিকাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিস সুপার দেবাশিস ধর জেরায় করে বেশ কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন
ঘটনার পর বুথ ছেড়ে চলে গিয়েছিল সিআইএসএফ। কিন্তু 'অসুরক্ষিত' বুথের কথা নির্বাচন কমিশনকে জানাতেই ভুলে গিয়েছিলেন দেবাশিস। ঘটনাস্থলে দুটি গুলি চালানোর ঘটনা ঘটলেও মাত্র একটি এফআইআর করা হয়েছে। দেবাশিস ধরের ব্যাখ্যা,'দুটিই গুলি ছোড়ার ঘটনায় সিআইএসএফ জড়িত। সে কারণে একটি এফআইআর করেছিলাম।
সিআইএসএফ-ও একটা চিঠিতে বিষয়টি জানিয়েছিল।' প্রথমবার জেরায় ৭২টি প্রশ্ন করা হয়েছিল দেবাশিস ধরকে। এ দিন ছিল ৫০টির বেশি প্রশ্ন। তদন্তকারীদের জেরার মুখে দৃশ্যতই ভেঙে পড়েন প্রাক্তন পুলিস সুপার।

Post a Comment